শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরণবিধি লঙ্ঘন: রাত ৮টার পর মাইক ব্যবহার করায় সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর মাইক ব্যবহার করায় পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার ১৭(২) ধারা অনুযায়ী রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে সভা চলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করা হয়। এ সময় পুলিশের একটি দল, ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহারের বিষয়ে তাদের সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার রাতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়