শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাউদ্দিনের সফরকে ঘিরে উখিয়ায় প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প্রার্থীর

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারের উখিয়া সফরকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

তিনি এক ভিডিও বার্তায় জানান, বিএনপির এই শীর্ষ নেতার নির্বাচনী সফর উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়া উপজেলায় তার সকল ধরনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম স্থগিত রাখা হবে।

নুর আহমদ আনোয়ারী বলেন, “সালাহ উদ্দিন আহমেদের আগমনকে সম্মান জানিয়ে এবং এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ছয় ঘণ্টার জন্য নির্বাচনী কর্মকাণ্ড ও তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতিতে প্রতিহিংসা নয়, সম্প্রীতি চাই আমরা।”

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কক্সবাজারে নির্বাচনী জনসভা উপলক্ষে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলও তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।

রাজনীতি বিশ্লেষক মিনহাজ আবেদিন রিয়াদ বলেন, রাজনৈতিক অঙ্গনে এমন পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চয় ইতিবাচক দিক। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়