শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হাঁস চুরির অভিযোগে নির্মাণ শ্রমিককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির অভিযোগে একজন নির্মাণশ্রমিককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার(৩ ফেকব্রুয়ারি)  দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইদ (২৩) ওই গ্রামের মো. আলাউদ্দিন ও সামসুন নাহার দম্পতির সন্তান।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ রাতেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে নিহত সাইদের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাবা মো. আলাউদ্দিন ও মা সামসুন নাহার  বলেন, মালিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাকের একটি হাঁস এই দিন সন্ধ্যার পর হারিয়ে যায়। এ ঘটনায় তাঁদের ছেলে সাইদকে সন্দেহ করেন রাজ্জাক। এরপর সাইদকে বসতঘর থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আবদুর রাজ্জাক, তাঁর দুই ছেলে মো. রাব্বি ও মো. জাহিদ, মো. শাওন, ওমর সানি, জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইদকে হত্যা করেন। পরে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই এলাকার মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আনুয়াখোলা গ্রামের আবদুস সোবহান ও আবদুল অদুদ মিয়া  বলেন, একটি হাঁস হারানোকে কেন্দ্র করে একজনকে এভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মালিগাঁও গ্রামের বাসিন্দা দোকানদার ওমর সানি (২৫) ও জসিম উদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে। হত্যা মামলা হবে। নিহত সাইদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়