শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ‘হ্যাঁ’ ভোটের প্রচার গাড়িতে হামলা, আহত অন্তত ৫

এন, এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারকালে জামায়াতে ইসলামী সমর্থিত একটি প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার  দুপুর আনুমানিক ১২টার দিকে নহল চৌমুহনী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— ইমরান নাজির, মুহিবুল্লাহ, আব্দুর রহিম, আকাশ আহমেদ ও সাকিব। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাছান সিটন  বলেন, “আমাদের কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নয়। জামায়াতে ইসলামী নিজেরাই ঝামেলা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। পরে কে বা কাহারা মাইকে ঘোষণা দিছে বলতে পারিনা। 

অন্যদিকে জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হাঁ ভোটের  প্রচার কার্যক্রম চলাকালে পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে   বিএনপির লোকজন  হামলা চালায়। এতে তাদের ৫ জন আহত হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়