শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের হাতে ইসলাম এবং বাংলাদেশ কোনটাই নিরাপদ নয়: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি: জামায়াতে ইসলামীর হাতে ইসলাম এবং বাংলাদেশ কোনটাই নিরাপদ নয় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, একাত্তরে ত্রিশ লক্ষ মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তারাই আজ আমাদের ভয় দেখায়। সেই সময় দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে। মা-বোনদের পাঞ্জাবিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর মাওলানা মওদুদি, গোলাম আযম ও মতিউর রহমান নিজামীরা ফতোয়া দিয়েছিলেন- যুদ্ধের ময়দানে মা-বোনরা নাকি বনিমতের মাল-নাউজুবিল্লাহ। অতএব এদের হাতে ইসলাম এবং বাংলাদেশ কোনটাই নিরাপদ নয়।

মঙ্গলবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন স্কুল মাঠে আমিন ফেরদৌসী ফাউন্ডেশনের সৌজন্যে গোল্ড স্যান্ডস গ্রুপ আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ নাম থেকে ‘ইসলাম’ শব্দটি কেটে দেওয়া উচিত। মানুষকে ধোঁকা দেবেন না। বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া বা লিবিয়া বানাবেন না। বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।

তিনি বলেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সম্প্রতি চট্টগ্রামে এক বক্তব্যে দাবি করেছেন- তিনি বললে নাকি সূর্য থেমে যাবে। পৃথিবীতে কোনো নবীও এমন কথা বলেননি- নাউজুবিল্লাহ। আবার বলেছেন, তিনি চাইলে মানুষকে মাটির নিচে পাঠাতে পারেন, আবার ওপরেও রাখতে পারেন। এটা আমাদেরকে হুমকি ছাড়া আর কী?

ওয়াজ-মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও আফ্রিকা প্রবাসী আলহাজ্ব আবুল হোসেন খোকন। তিনি বলেন, গোল্ড স্যান্ডস গ্রুপ একটি বিশ্বস্ত ও সক্ষম প্রতিষ্ঠান, যা দেশ ও মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্টানটির নিজস্ব অর্থায়নে নাটেশ্বর, মির্জানগর, বটতলী বাজার জামে মসজিদসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও স্কুল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পুল-কালভার্ট ও রাস্তা সংস্কার, হতদরিদ্রদের নগদ সহায়তা, বন্যাকবলিতদের খাদ্য ও পোশাক বিতরণ, ঘরবাড়ি নির্মাণ এবং রমজানে ইফতার বিতরণসহ নানামুখী সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সারা দেশে গোল্ড স্যান্ডস গ্রুপে বর্তমানে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতি বছর কয়েকজন মুসল্লিকে ওমরাহ ও হজ পালনে সহযোগিতা করা হয় এবং নিয়মিত জিকির, ইসলামিক আলোচনা ও বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষকে মসজিদমুখী রাখতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ওয়াজ ও দোয়া মাহফিলে তাশরিফ আনেন মাওলানা এহতেরামুল হক উজানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারী আবদুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মাওলানা আবদুর রব, শফিউল্লাহ, মাওলানা মেছবাহ উদ্দিন ও মাওলানা হাসান আল ওবায়দী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়