শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের আমির জান্নাতের টিকিটের মূল ডিলার: খোকন

নোয়াখালী প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমিরকে কটাক্ষ করে নোয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জামায়াতের আমির যেন জান্নাতের টিকিটের মূল ডিলার। তার কাছ থেকে টিকিট নিলে নাকি নামাজ, রোজা ও ইবাদত ছাড়াই মানুষ জান্নাতে চলে যাবে।

রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জুনদপুর ও আনন্দীপুর এলাকায় আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী সভাটি আয়োজন করে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন এবং জিয়া স্মৃতি সংসদ।

ব্যারিস্টার খোকন বলেন, জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। এসব বিষয়ে কোনো মানুষের হাতে কিছুই নেই। তাই জান্নাতের টিকিট দেওয়ার মতো মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। স্বাধীনতা বিরোধীদের মিথ্যা আশ্বাসে ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা করার আহ্বান জানান।

স্থানীয় জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনী পাটোয়ারী মামুনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়