শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“ইসলাম বিক্রির জিনিস নয়, ধর্ম নিয়ে রাজনীতি গুনাহের কাজ”: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ইসলাম পালন করার বিষয়, বিক্রি করার কোনো বস্তু নয়। যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তারা গুনাহের কাজ করছে।

তিনি বলেন, আমরা দ্বীন ইসলামে বিশ্বাসী। নগরকান্দা-সালথা অবশ্যই শরিয়াহ মোতাবেক পরিচালিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। একই সঙ্গে এই জনপদে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের হানিফ মণ্ডলের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে একটি বিশেষ দলকে ইঙ্গিত করে শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, আমাদের কানে আসছে—কিছু লোক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, ভোটার আইডি কার্ড আপনাদের ব্যক্তিগত ও গোপন সম্পত্তি। বাংলাদেশ সরকার ছাড়া অন্য কেউ এটি চাইলে তা সম্পূর্ণ বেআইনি। কাউকে কোনোভাবেই দেবেন না।

তিনি আরও বলেন, যদি কেউ এ ধরনের তথ্য চাইতে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বা পুলিশকে খবর দেবেন। এটা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র। আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দেবেন না।

স্থানীয় বিএনপি নেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, আরকেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হানিফ মণ্ডল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু এবং রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মণ্ডলের পুত্র টগর মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠক শেষে শামা ওবায়েদ ইসলাম রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন মণ্ডলের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়