শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো.আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে প্রাহিম নামে এক তরুণ তাকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।

কিন্তু শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাঁধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও আমার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়