শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট পাহারা দিতে হবে ২৪ ঘণ্টা, রেজাল্ট শিট হাতে নিয়েই কেন্দ্র ছাড়বেন: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভোটের মাঠে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে দেখা যাবে না। ১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে এবং ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। রেজাল্ট শিট হাতে নিয়েই কেন্দ্র থেকে বের হতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “ভোট পাহারা দিতে হবে ২৪ ঘণ্টা। যার যার কেন্দ্রের ভোট সেই কেন্দ্রের মানুষই পাহারা দেবেন। এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই।”

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম ও নির্যাতনের পর আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই ভোটের মাধ্যমেই স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। “এই দিনটিকে কোনোভাবেই হেলা-ফেলা করা যাবে না। ধানের শীষের একটি ভোটও যেন নষ্ট না হয়—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব,” বলেন তিনি।

নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “আমি ১৮ বছর ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, সারা জীবন আপনাদের পাশেই থাকবো। ১২ তারিখে ধানের শীষে একটি ভোট দিয়ে যদি আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেন, তাহলে আর আমার চাওয়ার কিছু নেই।”

দুর্নীতিবিরোধী অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘না’ বলতে হবে। যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা মাদক সেবন করে—তাদের সালথা থেকে নির্মূল করতে হবে। “ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এটি সম্ভব,” যোগ করেন তিনি।

সাম্প্রতিক কিছু অনিয়মের বিষয়ে সতর্ক করে শামা ওবায়েদ বলেন, “কিছু লোক মা-বোনদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। কেউ এমন কিছু চাইলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। ভোটার আইডি কার্ড প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সম্পদ—এটি চাওয়ার অধিকার কারো নেই। এটি নির্বাচন ধ্বংসের ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, বিএনপির কাছে সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ। সালথা-নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোতে তাঁর বাবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে তিনি জানান, সংসদে যেতে পারলে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলদের জন্য সরকারি ভাতা চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়