শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন হান্নান মাসউদ

১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, নোয়াখালী যেন গরিবের বউ—সবার ভাবি না হয়। কারও জমি ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। নোয়াখালী একটি প্রাচীন ও সম্ভাবনাময় জেলা। ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে।

তিনি জেলার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, নদীভাঙন, জলাবদ্ধতা ও অবকাঠামোগত দুর্বলতা নোয়াখালীর অগ্রগতির বড় বাধা। বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় নদীভাঙনের কারণে হাজারো মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব এলাকার স্থায়ী সমাধান জোট সরকারের অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি মাইজদী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও ক্ষমতায় এলে দ্রুত সমাধান করা হবে।

হান্নান মাসউদ নোয়াখালীতে ব্লু ইকোনমি জোন এবং ফিশারিজ ও মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, একটি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ক্ষমতায় এলে এসব সুবিধা কেবল নেতাদের পরিবারভুক্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের লক্ষ্য—প্রকৃত দরিদ্র ও সাধারণ মানুষের কাছে সুষ্ঠুভাবে এসব সুবিধা পৌঁছে দেওয়া।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান প্রধান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ছাইফ উল্লাহ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বোরহান উদ্দিন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বেলায়েত হোসেন এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়