শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জামায়াত: ফখরুল

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, অতীতের সরকারের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপকর্মের কারণে মানুষ আজ ফুঁসে উঠেছে। এরই ধারাবাহিকতায় এ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, জনগণের এই বাঁধভাঙা সমর্থন দেখে প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণেই নির্বাচন কমিশনে যথাযথ অভিযোগ না করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এবং আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নুর নবী মেম্বার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে কোনো লাভ হবে না। নোয়াখালী-০৫ আসনের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে প্রস্তুত। জনগণের এই গণজোয়ারেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ, বিশেষ করে নদীভাঙন রোধসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

ধানশালিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়