শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে শেয়ালের কামড়ে কিষাণী গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে উন্মুক্ত ফসলি মাঠে কাজ করার সময় এক কিষাণী শেয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। রবিবার (দুপুরে) এ ঘটনা ঘটে।

আহত কিষাণীর নাম আকলিমা বেগম (৪০)। তিনি ভাটি শালেপুর গ্রামের শেখ সালামের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর জখম নিয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে আকলিমা বেগম একা ফসলি মাঠে পেঁয়াজ তুলছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে একটি হিংস্র শেয়াল লাফিয়ে এসে তার নাকে কামড় দেয়। জীবন বাঁচাতে তিনি শেয়ালের সঙ্গে ধস্তাধস্তি করলে শেয়ালটি তার কপাল ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর জখম করে।

কিষাণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, শেয়ালের কামড়ে আহত নারীর নাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাকে চারটি সেলাই এবং কপালের অংশে আরও কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসক।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় হিংস্র শেয়ালের আক্রমণে অন্তত ছয়জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে চরহরিরামপুর ইউনিয়নজুড়ে শেয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত শেয়াল নিধন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়