শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর-১ আসনের ৩ প্রার্থীকে শোকজ

তপু সরকার হারুন, শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত সহ ৩ প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

১৯ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী
অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ। শোকজপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী মো.রাশেদুল ইসলাম ও সতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।

শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই গত ৯ জানুয়ারী সন্ধ্যায় শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলার জঙ্গলদি বাজারে এক কর্মীসমাবেশে ধানের শীষে ভোট না দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন না বলে বক্তব্য প্রদান করেন। আর জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তার নিজ নামীয় পেইজ থেকে দলীয় প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনি প্রচারপ্রচারণা এবং বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন।

এছাড়া সতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনি প্রচার-প্রচারণা করছেন এবং পথসভার মাধ্যমে প্রতীক বরাদ্দের পূর্বেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। বিষয়গুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধির লঙ্ঘন।

এ ব্যাপারে শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ জানান, ওই ৩ প্রার্থীর আচরন বিধি লঙ্গনের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই বিষয়ে তাদের প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ২২ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শোকজের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, শোকজের বিষয়টি তারা শুনেছেন। নোটিশ হাতে পেলে দেখে-শুনে জবাব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়