শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু 

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে আবির নামে এক নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। সোমবার ( ১৯ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকাল ৯ টায় পলাশ উপজেলার ঘোড়াশালের জনতা জুটমিলের ৪তলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিউটি বেগম (৪২) জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং একিই জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জনতা জুটমিলে রাতে ডিউটি শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। পরে সকাল ৯ টার দিকে আবির তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের স্থানীয়রা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে সোমবার সকাল ৬ টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিউটি বেগম মারা যান।

পলাশ থানার ওসি তদন্ত মো: কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়