শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক চাপের প্রেক্ষাপটে সবুর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়াডাংগা থানাধীন পীর সাহেব এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক চার থেকে পাঁচ দিন আগের হতে পারে। বাসার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

নিহত সবুর পীর সাহেব এলাকার মৃত শামসুল হক খোকার ছেলে। তিনি দিনমজুর হিসেবে নেটের কাজ করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। সবুরের বড় ভাই হাবিবুর রহমান সুইট জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের বড় বোন খুদন সবুরের বাসায় এসে দরজা বন্ধ ও দুর্গন্ধ লক্ষ্য করেন। পরে প্রাচীর টপকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করে টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরের মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে সবুরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। গত পাঁচ মাস আগে তার স্ত্রী তালাক দিলে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়