শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আসামিদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ ও এনটিভির জেলা প্রতিনিধিশরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ। 

বক্তরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটি সদস্য বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, সাবেক সহ সভাপতি এস.এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার নিজ বাসভবনে এই বোমা হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত শনিবার, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়