শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর (ভিডিও)

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকার সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫২) মৃত্যুবরণ করেছেন—এমন অভিযোগকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জীবননগর পৌর শহর উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর মালিকানাধীন ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাকে আটক করে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে জড়ো হন বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। রাত দেড়টা থেকে চুয়াডাঙ্গা–জীবননগর আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।  
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী হাসপাতাল এলাকা ঘিরে ফেলে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়।

নিহতের পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। ডাবলুর ভাই শরিফুল ইসলাম কাজল অভিযোগ করে বলেন, “আমার ভাই সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তাকে নির্যাতন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির ও ছাত্রদলের নেতারাও সেনা হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে দাবি করা হয়েছে, অভিযানের সময় ভয় ও আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নির্যাতনের অভিযোগ তারা অস্বীকার করেছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং হাসপাতালের ভেতরে প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা করেন।

মঙ্গলবার সকালে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা করা হলে স্থানীয় জনগণ বাধা দেয়। বিক্ষোভকারীদের দাবি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে মৃত্যুর সুনির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত মরদেহ সরাতে দেওয়া হবে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত জীবননগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়