শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযুক্ত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। তার বাড়ী উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র  রাণীপুর গ্রামে।

সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৮নং ধর্মপুর ইউপি’র রাণীপুর সুইসগেট সংলগ্ন পূনর্ভবা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

এ সময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ ফোর্স'সহ ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্যপুলিশ (মহল্লাদার)গণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পূণর্ভবা নদীতে বিভিন্নস্থানে প্রায়ই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। নিয়মিত তদারকি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়