শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল ও বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল ও বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

গত রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র টহল দলের বিশেষ অভিযানে বিরল উপজেলাধীন সীমান্ত পিলার নং ৩২২/২-এস থেকে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগানের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল বাংলা মদ উদ্ধার করতে সক্ষম হয়।

একই দিন রাত ৮ টার দিকে উপজেলার কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার নং ৩৩১/৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম এলাকার বড়পুল ব্রীজ নামক স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করার সময় কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বিজোড়া ইউপি’র ভবানীপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মাদক ব্যবসায়ী শরিফ হোসেন (২৮)কে তল্লাশী চালিয়ে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন, ১টি সীমকার্ড, ১টি পালসার মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ বোতল ভারতীয় ফেন্সিডিল ধ্বংস করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামীকে বাটন মোবাইল ফোন, সীমকার্ড ও পালসার মোটরসাইকেলসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া উদ্ধারকৃত মালিকবিহীন মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্যা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৯ শত) টাকা উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়