শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে ২১শত ঘনফুট জব্দকৃত বা‌লি মি‌শি‌য়ে দেওয়া হ‌লো প্রাকৃ‌তিক ছড়ায়

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ বা‌লি উ‌ত্তোলন নয় এবার চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে আদাল‌তের নি‌র্দে‌শে জব্দকৃত ২১শত ঘনফুট বা‌লি মি‌শি‌য়ে দেওয়া হ‌লো প্রাকৃতিক ছড়ায়।

গতকাল সোমবার (১২ জানুয়া‌রি) সকা‌লে বাঁশখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আ‌দে‌শে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ দা‌য়িত্ব পালন ক‌রেন। সুত্র ম‌তে জলদী রেঞ্জের পুইছড়ি বন বিটের এলাকায় পুইছড়ি প্রাকৃতিক ছড়া থে‌কে অ‌বৈধভা‌বে বা‌লি উ‌ত্তোলন কর‌লে তা জব্দ এবং পিওআর মামলা নং ৭/পুই/১৮/ জলদী অব ২০২৫-২০২৬ খ্রি.,  সি.আর. নং ১৯১০/২৫ দা‌য়ের করা হয়। পরবর্তী‌তে জব্দকৃত ২১০০ ঘনফুট বালি সোমবার সকা‌লে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, পুইছড়ি বিট কর্মকর্তা কামরুল ইসলাম, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক মোঃ ইসরাঈল হক, ফরেস্ট রেঞ্জার এবং পুইছড়ি বিটের উপ‌স্থি‌তি‌তে প্রাকৃতিক ছড়ায় মিশিয়ে দেওয়া হয়।

এ ব‌্যাপা‌রে বন মামলা পরিচালক ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসরাঈল হক ব‌লেন, বন ও পরিবেশের রক্ষায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে বন্যপ্রাণী, চট্টগ্রাম বিভাগ এর অভিযান অব্যাহত থাকবে এবং যারা এসব কা‌জে জ‌ড়িত তা‌দের আই‌নের আওতায় আনা হ‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়