শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের ভেতর ছাত্রদল নেতার মরদেহ

রিয়াদ ইসলাম, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ফসিউল আলম অনিক (২২) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক দিয়াড় সাহাপুর গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকা মহানগর
খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার জন্য অনিক ঢাকায় থাকতেন। তবে সম্প্রতি তিনি নিজ গ্রামের পাশে রুহুল ড্রাইভারের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। রোববার রাতে দীর্ঘ সময় তাঁর ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, অনিকের ডান পা খাটের ওপর ছিল এবং
বাম পা মেঝের সাথে লেগে ছিল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহের এমন অবস্থান নিয়ে
এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের তৈরি হয়েছে। ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়