শিরোনাম
◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়াইগ্রামে মাল্টা বাগান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের একটি মাল্টা বাগানের মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরের দল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় মিজানুর রহমান ওরফে মাল্টা মিজানের মালিকানাধীন মাল্টা বাগান থেকে ৫ কেভিএ (কিলোভোল্ট অ্যাম্পিয়ার) ট্রান্সফরমারটি চুরি হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় ওই একই ইউনিয়নের কুমরুল গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে ৫টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে কৃষি জমিতে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে; দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়