শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৬০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে মো. শাকিল মিস্ত্রি (৩০) নামের এক যুবককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেন ৬০০ টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলার সময় পাওনা টাকাকে কেন্দ্র করে রাকিব ও তামিমের মধ্যে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা হয়। এসময় রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী সেখানে গিয়ে ঝগড়া থামাতে চেষ্টা করেন এবং একপর্যায়ে তামিমকে চড়-থাপ্পড় দেন।

বিকেলের ওই ঘটনার জেরে ক্ষুব্ধ তামিম প্রতিশোধ নিতে ওত পেতে থাকে। শনিবার সন্ধ্যায় শাকিল স্থানীয় কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম পেছন থেকে এসে অতর্কিতে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় প্রচণ্ড আঘাত করে। আঘাতে শাকিল তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পর্যায়ক্রমে ভোলা সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবশেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রোববার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সিরাজ মিস্ত্রি।

এই ঘটনায় রোববার সকালে নিহতের পিতা মো. ইউনুস বাদী হয়ে অভিযুক্ত তামিম হোসেনকে একমাত্র আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, 'ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ এলাকা পরিদর্শন করেছে। নিহতের বাবার পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।' উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়