শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা ইউএনও'র নাম ভাঙিয়ে মোবাইল ফোনে টাকা দাবি, বীর মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি): কুমিল্লার মেঘনা উপজেলায় একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সোনালী ব্যাংক,মেঘনা শাখার ব্যবস্থাপকের নাম ভাঙিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোবাইল ফোনে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার( ৯ জানুয়ারি) বিকালে ইউএনও মেঘনা উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে জানা যায়, সম্প্রতি কয়েকজন বীর মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তার নামে টাকা চাওয়ার ফোন পান। বিষয়টি যাচাই করে উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে কোনো প্রকার অর্থ দাবি করা হয়নি এবং এ ধরনের ফোনকল সম্পূর্ণ প্রতারক চক্রের কাজ।

উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইউএনও কিংবা ব্যাংক কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ দাবি করে, তবে তা আমলে না নেওয়ার পাশাপাশি দ্রুত নিকটস্থ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী আক্তার বলেন, "বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। উপজেলা প্রশাসন বা কোনো ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোনে অর্থ দাবি করে না। কেউ যদি এ ধরনের কল পান, তবে সেটিকে প্রতারণা হিসেবে ধরে আমাকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়