শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী গ্রেপ্তার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (৫০) কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর পাঠানটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই সময় তিনি ঝোপঝাড়ের ভেতরেবসে তা খেলছিলেন।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

ধামরাই থানা পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি মোহাম্মদ আলীকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়