শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধায় ফরিদপুরে বন্ধ সকল জুয়েলারি দোকান

হারুন-অর-রশীদ, ফরিদপর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) ফরিদপুর শহরের সব স্বর্ণালংকারের দোকান বন্ধ রাখা হয়।

সকাল থেকেই ফরিদপুর শহরের প্রধান বিপণি এলাকা, স্বর্ণকার পট্টি, জনতা ব্যাংক মোড়, আলিপুর, গোয়ালচামটসহ বিভিন্ন এলাকায় জুয়েলারি দোকানগুলো বন্ধ থাকতে দেখা যায়। প্রতিদিনের ন্যায় ক্রেতাদের উপস্থিতি থাকলেও দোকান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে হয়। তবে অধিকাংশ মানুষ বিষয়টি জানার পর কর্মসূচির প্রতি সমর্থন জানান।

বাজুস ফরিদপুর জেলা শাখার নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার স্মৃতির প্রতি সম্মান জানানো এবং শোক প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা বাজুসের এক দায়িত্বশীল নেতা বলেন, “এটি কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং একটি শোক ও সম্মানসূচক কর্মসূচি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছি।”

শুধু ফরিদপুর শহর নয়, জেলার সদরসহ বোয়ালমারী, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী, সালথা ও আলফাডাঙ্গা উপজেলার জুয়েলারি দোকানগুলোও বন্ধ রাখা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি জেলার জুয়েলারি ব্যবসায়ীরাও অনুরূপ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে শোক প্রকাশের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি এমন সম্মান প্রদর্শন সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক।

দিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সন্ধ্যার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী দোকান পুনরায় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়