শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)।

তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের পুত্র।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন হাতিপাগার বিওপির সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টহল চলাকালে নাকুগাঁও স্থলবন্দর এলাকার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পৌঁছলে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর ইসিজি পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, বিজিবি ও
চিকিৎসকদের প্রাথমিক মতামত এবং সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নিহতের মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়