শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীরা একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছেন। তারা আশা করছেন, এই পরিষদ পরিস্থিতির উন্নতি করতে এবং মিয়ানমারে তাদের স্বদেশে প্রত্যাবর্তনের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে পারবে।

কক্সবাজারে ৮ হাজার একরেরও বেশি জমির ওপর বিস্তৃত এই শিবিরগুলোতে ১.৭ মিলিয়ন রোহিঙ্গা বসবাস করছে। ২০১৭ সালে মিয়ানমারে জান্তা বাহিনীর সহিংস আক্রমণের পর অনেকেই পালিয়ে এসেছিলেন। এখন জাতিসংঘের আদালত এ বিষয়ে 'গণহত্যার' তদন্ত করছে।

৮ বছর আগে শরণার্থীরা ইউনাইটেড কাউন্সিল অফ রোহাং (ইউসিআর) গঠিত করে এবং তাদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩টি শরণার্থী শিবির থেকে ৩ হাজারেরও বেশি ভোটার একটি নির্বাহী কমিটি এবং পাঁচজন আবর্তনকারী সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দিয়েছেন- যারা মানবাধিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের ওপর জোর দেবেন।

রোহিঙ্গা শিবিরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ইউসিআর সভাপতি মোহাম্মদ সাঈদ উল্লাহ বলেন, শরণার্থীরা সেই সহিংসতা ভুলে যাবেন না- যে সহিংসতা বেশিরভাগ মুসলিম গোষ্ঠীকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালাতে বাধ্য করেছিল।

সাঈদ উল্লাহ বলেন, 'কখনো ভুলে যাবেন না যে, আমরা আমাদের বাবা-মায়ের কবর পেছনে ফেলে এসেছি। আমাদের নারীরা এখানে আসার পথে মারা গেছেন। তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছিল... এবং অনেকে সমুদ্রে ডুবে মারা গেছে।'

তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের অবশ্যই বাড়ি ফিরে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।'

অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে নবগঠিত কাউন্সিল রাখাইনবাসী এই শরণার্থীদের আশার আলো এনে দিয়েছে।

৩৭ বছর বয়সী খায়রুল ইসলাম বলেন, 'তারা আমাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আমরা এই সংকীর্ণ শিবির কক্ষগুলোতে নিঃশ্বাস নিতে পারছি না... আমাদের পরিবারের সকল সদস্য একটি মাত্র ঘরে থাকেন।'

জল ভরা চোখে খায়রুল বললেন, 'ভেতরে অসহ্য গরম। মিয়ানমারে আমাদের সিলিং ফ্যানেরও প্রয়োজন ছিল না- গ্রীষ্মকালে আমরা লম্বা গাছের নিচে বসে থাকতাম।'

টেবিলে এক আসন

সাঈদ উল্লাহ এএফপিকে বলেন, 'ইউসিআর আলোচনার টেবিলে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হতে চায়।'

রোহিঙ্গা শরণার্থীদের সংগঠিত করার জন্য এই কাউন্সিল প্রথম প্রচেষ্টা নয়। ২০১৭ সালের পর বেশ কয়েকটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল- যার মধ্যে ছিল আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস। এর নেতৃত্বে ছিলেন একসময় বিশিষ্ট কর্মী মহিব উল্লাহ, কিন্তু ২০২১ সালে তাকে হত্যা করা হয়।

সাঈদ উল্লাহ আরও বলেন, 'কিছু সংবাদপত্র আমাদের ভুলভাবে উপস্থাপন করেছে; দাবি করেছে যে, আমরা বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে চাই। অনেক সংগঠককে আটক করা হয়েছিল। সবচেয়ে বড় আঘাত ছিলো মহিব উল্লাহকে হত্যা।'

তবে কক্সবাজারের শিবিরে ভিড় করা রোহিঙ্গাদের মধ্যে ধীরে ধীরে আবার আস্থা তৈরি হচ্ছে।

পরিবারের সঙ্গে বুথিডং শহর থেকে পালিয়ে আসা ১৮ বছর বয়সী মোশাররফ বলেন, 'অবশ্যই আমরা বাড়ি ফিরে যাব। ইউসিআর উন্নত শিক্ষার জন্য আলোচনা করবে। আমরা যদি আরও উন্নত ব্যবস্থা নিই, তাহলে আমাদের প্রত্যাবর্তনের জন্য আমরা বিশ্বব্যাপী ঐকমত্য তৈরি করতে পারব।'

নিরাপত্তা হুমকি

স্থানীয় রোহিঙ্গা নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনেক শরণার্থী ইতোমধ্যে সংস্থাটির কাছে যেতে শুরু করেছেন- এটি লক্ষণীয় পরিবর্তন।

সম্প্রতি এক রৌদ্রোজ্জ্বল সকালে এএফপির একজন রিপোর্টার ইউসিআর অফিসের বাইরে এক ডজনেরও বেশি রোহিঙ্গাকে অভিযোগ নিয়ে অপেক্ষা করতে দেখেছেন।

কেউ কেউ বলেছেন, তাদের ওপর নির্যাতন করা হয়েছে। আবার কেউ কেউ জানিয়েছেন, তাদের বাড়িঘর ছেড়ে পালানোর সময় তারা বহন করা অল্প কিছুই আনতে পারেছিলেন- স্বর্ণও হারিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নতুন কাউন্সিলটি সত্যিই রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করতে পারে কিনা- নাকি এটি শেষ পর্যন্ত বাংলাদেশি কর্তৃপক্ষের স্বার্থ রক্ষা করে, তা এখনো স্পষ্ট নয়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, 'ইউসিআরের নির্বাচন কর্তৃপক্ষের দ্বারা নিবিড়ভাবে নিয়ন্ত্রিত বলে মনে হচ্ছে।' সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়