শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার নগদ টাকা ও মালামাল

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে ধামরাই থানাধীন সাভার-ঢাকা আরিচা মহাসড়কের একটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা, ৪টি বাটন মোবাইল, ৫টি স্মার্টফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

ধামরাই থানার (এস আই) এস,এম,কাওসার সুলতান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকাও আশ পাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও অপহরণ সহ বিভিন্ন অপরাধে জড়িতছিল।প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত দের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়