শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছায় শীত উপেক্ষা করে গভীর রাতে অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই জনকে আটক 

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় খাস জমি ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চাঁদখালীতে অভিযান চালোনো হয়। অভিযানে সরকারি খাসজমি থেকে ও বেড়িবাঁধ এলাকায় মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক আমির হোসেন গাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা প্রদান করা হয়।

অন্যজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ভেকু মেশিন এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় ভেকুদিয়ে মাটি উত্তোলন করার অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়সারা অভিযান চালায়। বর্তমান নির্বাহী কর্মকর্তা শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে যা আগে কখনো দেখিনি। নির্বাহী কর্মকর্তার দ্রুত পদক্ষেপের কারণে অবৈধ মাটি উত্তোলন বন্ধ হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি খাসজমি ও নদীর তীর থেকে মাটি উত্তোলন করার সংবাদ পেয়ে হাতেনাতে দুইজনকে আটক ১ জনকে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ কর্মকান্ড বন্ধ করার জন্য অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী সহ সেনা ও পুলিশ সদস্য বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়