শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে প্রায় ৩৫ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে তারা রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন।

যদিও রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই, তবে নিয়মিত চলাচলকারী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী কয়েকটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, মহানগর ও জেলা মিলিয়ে ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় যাচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। নাটোর-ঢাকার একটি স্পেশাল ট্রেনের অনুমোদন চাওয়া হয়েছে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার।

এছাড়া ওইদিন নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের কয়েকটি কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগর থেকে অন্তত ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগির ব্যবস্থাও করা হয়েছে। মহানগর থেকে ১৫-১৬ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকেই ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাওয়ার কথা রয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেন—সব মাধ্যমেই যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। পাশাপাশি রাজশাহী-ঢাকা রুটের একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, যাতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হয়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়