শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে গ্রামবাসীর হাতে ধরা পড়ে প্রাণ হারাল বিপন্ন প্রজাতির মেছোবাঘ

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়েছে একটি মেছোবাঘ। আটকের কিছুক্ষণ পরেই মেছোবাঘটি মারা যায়।

শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়রা আটকে রেখে খবর দেয় উপজেলা বন বিভাগকে। খবর পেয়েই মৃত মেছোবাঘটির উদ্ধারে যায় বন বিভাগ।

স্থানীয়রা বলেন, খাবারের সন্ধানে বের হলে বাঘটি আটকে পড়ে। তখন স্থানীয়রা আটকে রাখলে মেছোবাঘটি মারা যায়। এমন আরো অনেক মেছোবাঘ এলাকায় রয়েছে বলে জানান তারা।

সরফদিনগর গ্রামের মো. জাকির হোসেন বলেন, সকালে বাড়ির পাশে বের হলে দেখি একটি মেছোবাঘ হেটে যাচ্ছে। পরে আমারা পলো (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে ধরার কিছুক্ষণ পরে এটা মারা যায়।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়েই সাথে সাথে আমরা লোক পাঠিয়েছি। যেহেতু মেছোবাঘটি মারা গিয়েছে তাই মারা যাওয়ার কারণ উদ্ঘাটন করার জন্য কিছু সেম্পল সংগ্রহ করে মেছোবাঘটি মাটিতে পুতে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়