শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭‌দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌লেন বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরিদ আহমদ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং এলাকায় গত ১৯ নভেম্বর মোটরসাইকে‌লের ধাক্কায় গুরুতর আহত হয় ফরিদ আহমদ (৬৫) বিগত ৭‌দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার ভো‌রে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ও থানা সু‌ত্রে জানা যায়,গত ১৯ নভেম্বর পাইরাং দেলা মার্কেটের দক্ষিণ পাশে প্রধান সড়কে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক জখম পাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিগত ৭দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার ভো‌র ৪টার দি‌কে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহ‌তের ছেলে মো. শহিদ উল্লাহ।

মোটরসাইকেল দুঘর্টনায় নিহত মো. ফরিদ আহমদ বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাং ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়ার মৃত আব্দুল করিমের পুত্র।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, নিহ‌তের মরদেহ হস্তান্তর নিয়ে মৃতের ছেলে শহিদ উল্লাহর সঙ্গে আমাদের কথা হয়েছে। পরিবার কোনোরকম মামলা ছাড়া লাশ ফেরত চায়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হ‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়