শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৫১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর রাত ১১টার দিকে সীমান্ত সংলগ্ন ভালুকমারা গ্রামের পাশে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোররাতে থানায় নিয়ে আসে।

ওসি আউয়াল বলেন, জামাল ভারতের অভ্যন্তরে একটি সুপারি বাগানে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন। পরে বাংলাদেশ সীমান্ত এলাকায় আহতাবস্থায় তিনি মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়