শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে ওই পুলিশের বক্তব্য অনুযায়ী লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া লাশটি সনাক্ত করতে ঘটনাস্থলে জেলা পুলিশের একটি টিম মরদেহের ফিঙ্গার সংগ্রহ করেছেন।  

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, আমি টহলরত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে কেউ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। রবিবার (২৩ নভেম্বর) ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়