শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে ভুমিকম্পে ফাটলের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ভূতত্ত্ব বিভাগ

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদীর) প্রতিনিধি: গতকাল শুক্রবারে ঘটে যাওয়া ভয়াবহ ভুমিকম্পে নরসিংদীর ঘোড়াশালে বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি পরীক্ষা নীরিক্ষা করার জন্য আজ শনিবার সকালে ঘোড়াশালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহ এর নের্তৃতে ৭ সদস্যের একটি টিম।

মাটি সংগ্রহের ফাকে অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহ সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে তারা ফাটল ধরা মাটির নমুন সংগ্রহ করছে। এসব নমুনা সংগ্রহের পর তা পরিক্ষা নীরিক্ষা করে কি ধরণের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতা তার নিশ্চিত হওয়া যাবে।এদিকে আজ সকাল থেকে কলেজের এ ফাটল হওয়া মাটি দেখতে এলাকার লোকজনসহ কলেজের শিক্ষার্থীরা ভিড় করছে।সবারই চোখে মুখে ছিল গতকালের ভুমিকম্পের আতংকের ছাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়