শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আউটলুকে ১৫ হাজার টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে আউটলুকে সতর্কতামূলকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে দোকানে সঠিক মূল তালিকা বিহীন পণ্য রাখার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠান টিতে চলমান ৭০% ডিস্কাউন্টের সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আউটলুক কর্তৃপক্ষকে জেলা অফিসে তলব করা হয়েছে।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। 

ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়