শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান্নাঘরে ঝুলছিল মা, বিছানায় পড়েছিল মেয়ের মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) ও তার মেয়ে সাজেদা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অন্যদিকে তার মেয়ে সাজেদা প্রতিবন্ধী। উচ্চতায় ছিলেন এক থেকে দেড় ফুট। শাহনাজের ছেলে বিদেশে থাকতেন।

বাড়িতে ছেলের বউ ও শাহনাজের স্বামী থাকতেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরে বুধবার সকালে রান্নাঘরে শাহনাজের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। আর রুমের মধ্যে বিছানায় মৃত অবস্থায় শাহনাজের মেয়ের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুজনের গুরুতর অসুস্থ ছিলেন। তবে নিহত সাজেদার শরীরের কোনো আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়