শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ শাস্তি দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে উপজেলা সদরপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি করা হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুসারে মেসার্স খান ফার্মসিকে ৩ হাজার, আয়শা মেডিকেল হলকে ৩ হাজার, মেসার্স মা ফার্মেসিকে ৩ হাজার, চৌধুরী মেডিকেল হলকে ৫ হাজার, সত্য ফার্মেসিকে ৩ হাজার, জয় মা ফার্মসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মেসিগুলোতে ওষুধ ও কসমেটিকস আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়