শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের খোঁজে ৭০০ কিলোমিটার পাড়ি: রংপুরে বিশাল হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার

রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। হিমালয় পর্বতমালায় প্রচণ্ড ঠাণ্ডার কারণে শকুনটি উড়তে উড়তে সেখানে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

সর্বশেষ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হিমালয় গৃধিনী শকুনটিকে আনা হয় রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। এর আগে রোববার জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদি গ্রামের একটি বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।

বন্য প্রাণি উদ্ধারকর্মীরা জানান, শীত মৌসুমে হিমালয়ে থাকা গৃধিনী শকুন উষ্ণতা ও খাবারের খোঁজে বাংলাদেশের উত্তরাঞ্চলে চলে আসে। ক্ষুধার্ত অবস্থায় দীর্ঘ প্রায় ৭’শ কিলোমিটার পথ অতিক্রম করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে তারা। উড়তে উড়তে এক সময় লোকালয়ের গাছে, বাড়ির আঙ্গিনা কিংবা ঝোপ-ঝাড়ে পড়ে যায়। ঠিক একইভাবে এই শকুনটিও দুর্বল হয়ে তরফবাহাদি গ্রামের একটি বাড়িতে পড়ে যায়। খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করেন বন্য প্রাণি উদ্ধারকর্মীরা।

সাপ ও বন্য প্রাণি উদ্ধার কর্মী লিজেন আহমেদ প্রান্ত বলেন, গত বছর প্রায় ২০টির মত হিমালয়ী গৃধিনী শকুন উত্তরাঞ্চলে উদ্ধার করা হয়েছে। এ মৌসুমে প্রথম মিঠাপুকুরে একটি শকুন উদ্ধার করা হলো। আমরা শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসি। দীর্ঘপথ অতিক্রম করায় শকুনটি খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ায় মোটামুটি সুস্থ হয়েছে। শকুনটি আমরা সামাজিক বন বিভাগকে হস্তান্তর করেছি।

সামাজিক বন বিভাগের বন্য প্রাণি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, প্রতি বছর উত্তরাঞ্চল থেকে উদ্ধার হওয়া গৃধিনী শকুনগুলোকে দিনাজপুর বিরলের শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে শকুনগুলো সুস্থ হয়ে উঠলে; তা প্রকৃতিতে উন্মুক্ত করা হয়। আমাদের আহ্বান থাকবে হিমালয় গৃধিনী শকুনসহ পরিযায়ী কোনো পাখি অসুস্থ অবস্থায় লোকালয়ে দেখা গেলে, পাখিগুলো উদ্ধারে সামাজিক বন বিভাগকে জানিয়ে সহযোগিতা করুন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়