শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগ 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুর রহমান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
 
আহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এই হামলার চালিয়েছে তা এখনো জানা যায়নি। মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তরের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পিছন দিক থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পিছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।
 
এদিকে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
 
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
 
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
 
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
 
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়