শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।  বুধবার ৬টা ভোর থেকেই মহাসড়কটিতে নারায়নগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা যায়, গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখি যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন। এই যানজটে অফিসগামী লোকজন বিপাকে পড়েন বেশি। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সকাল ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। 

মালবাহী ট্রাক চালক শাহাবুদ্দিন বলেন, দাউদকান্দি থেকে যানজটে পড়ে এখানে বসে আছি এক ঘণ্টা সময় পার করে দিলাম।

টেঙারচর গ্রামের রনি মিয়া বলেন, হঠাৎ এ ধরণের যানজটে পড়ে অফিসে যাইতে দেরি হয়ে যায়। এমন একটা মহাসড়কে কেনো যে গাড়ির জাম লাগে বুঝিনা। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যায় সেখান থেকে যানজটের সৃষ্টি হয়েছে। সেটি গজারিয়া পর্যন্ত চলে আসে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। যাতে উল্টো পথে গাড়ি চলাচল করতে না পারে এবং দ্রুত সময়ের মধ্যে যানজট মুক্ত করতে ভবেরচর হাইওয়ে পুলিশের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়