শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

ভোর থেকেই মহাসড়কে যান চলাচল ধীরগতিতে শুরু হয় এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ বাড়তে থাকে।

বাসচালক স্বপন মিয়া বলেন, আমি যাত্রী নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর নতুন রাস্তায় বসে আছি। বালুয়াকান্দি এলাকা থেকেই জ্যামে পড়েছি।

ট্রাকচালক জাকি মিয়া বলেন, আমি তেতৈতলা হাশপয়েন্ট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছি। জ্যামটা কেন লেগেছে বুঝতে পারলাম না।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এ মহাসড়কে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়