শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা

রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরে খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথা পাওয়া যায়নি।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তাৎক্ষণিকভাবে নিহতের বয়সও নির্ধারণ করতে পারেনি পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ৭টি খণ্ডে দেহটি পাওয়া যায়। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় রয়েছে। পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আছে।
 
তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে খুনিরা।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়