শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:০৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি বাসা থেকে চীন থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন, র‍্যাম ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় দুই চীনা নাগরিকসহ আটক তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আটককৃত ব্যক্তিরা হলেন— চীনা নাগরিক ঝাং হাইবিন (৫০), ওয়াং গুওফেং (৫২) এবং তাদের দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিদের তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ফ্ল্যাট থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বাসার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, র‍্যাম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দ করা মোবাইলগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও আইফোন রয়েছে। এসব পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, চীন থেকে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে এনে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করতেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আটক দুই চীনা নাগরিক দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। তাদের দোভাষী হিসেবে কাজ করতেন অপর আসামি। আসামিদের সঙ্গে নিয়ে অভিযান চালালে আরও চোরাচালানের পণ্য উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়