শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাত ও রাস্তা দখলমুক্তে ডিএমপির কঠোর অভিযান শুরু ১ এপ্রিল থেকে

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানী ঢাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট, ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমার বাইরে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের যন্ত্রপাতি ও টায়ার, ওয়েল্ডিং সামগ্রী, পোশাকের প্রদর্শনী এবং আসবাবপত্র ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে।
এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং সড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায়, ডিএমপি সকল ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের প্রতি অনতিবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে অবৈধভাবে রাখা মালামাল ও সরঞ্জাম অপসারণের আহ্বান জানিয়েছে।অন্যথায়, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়