শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:৫২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ৬ জনের। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।

জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। নিহত ফজলে রাব্বির মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মেয়ের মরদেহ রয়েছে লুবানা হসপিটালে।

অপর পরিবারের, হারিস ও তার ছেলের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। ভাতিজির মরদেহ রয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে।  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়