শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারিধারা কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা, দূতাবাসগুলোর সামনে পুলিশ ও সেনা মোতায়েন

দেশের উদ্ভুত পরিস্থিতিতে বারিধারা কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকেই দূতাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দেখা যায়, নতুন বাজার থেকে গুলশান-২ এ যাওয়ার সড়কের প্রবেশমুখ বন্ধ করে অবস্থান নিয়েছে পুলিশ। তবে ওই সড়কের এক পাশের লেন খোলা রয়েছে। বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি এপিসিও রাখা আছে।

গুলশান থেকে নতুন বাজার এবং নতুন বাজার থেকে গুলশান অভিমুখে প্রতিটি গলির কাছেই পুলিশের অবস্থান ছিল। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনে পুলিশের উপস্থিতি ছিল। এছাড়া সাড়ে ১০টার দিকে সেখানে সেনাবাহিনীও দেখা যায়।

এর আগে, ওসমান হাদীর মৃত্যুর খবরে রাতে নতুন বাজারে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়