শিরোনাম
◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩১ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধদের ঢামেকে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। একজনের ডান হাতে ও একজনের বাম হাতে গুলিবিদ্ধ হয়। ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে এদিন সন্ধ্যা ৭টার পরপর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরও আগে গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়