শিরোনাম
◈ টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের ◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল

সিগারেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৩ সেপ্টেবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালকসহ অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিলো। এসময় কাউন্টারের কর্মচারীরা তাদের কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের উপর চড়াও হয়।

কিছুক্ষণ পর ৫০/৬০ জনের একটি দল এসে এলোপাতাড়ি কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে কাউন্টারের ১৪ থেকে ১৫ কর্মচারীসহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হয়েছেন।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। তবে ভেতরে ঢুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরেও অসংখ্য কোপ লেগেছে।

তিনি বলেন, হামলার কারণ জানি না, আকস্মিকভাবে সবকিছু ঘটে গেলো।

রমনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাথারি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার নেপথ্যের কারণ ও ভিডিও ফুটেজ ধরে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়